Partners Help

► yourdesignbd.com কি ধরনের ওয়েবসাইট?
এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে নিত্যপ্রয়োজনীয় যেকোনো ডিজাইন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ক্রেতারা এবং ডিজাইনাররা তাদের ডিজাইন সাবমিট করে আজীবন ইনকামের ব্যবস্থা করে নিতে পারবে।

►ডিজাইন জামা দিয়ে কিভাবে আজীবন ইনকাম করবো?
আপনার তৈরি করা ডিজাইন এই ওয়েবসাইটে সাবমিট করবেন নিয়ম অনুযায়ী এবং যেকোনো ডিজাইন যদি সেল হয় তাহলে আপনার একাউন্টে সঙ্গে সঙ্গে 40 শতাংশ যোগ হয়ে যাবে প্রতিমাসে আপনার বিকাশ/ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন।

► ডিজাইন সাবমিট এর অপশন কোথায়?
রেজিস্ট্রেশন করে – ইমেইল ভেরিফাই করুন- ওখানে ডিজাইন সাবমিট এর অপশন ও আনার স্টোর পাবেন।

► আপনার ডিজাইন টি সাবমিট করার পর কি হবে?
সাবমিট করার পদ্ধতি সঠিক থাকে তাহলে সরাসরি ওয়েব সাইটে পাবলিস্ট করা হবে।
আপনার ডিজাইন অন্য কোন প্লাটফর্ম ব্যবহার করা হবে না। যদি অন্য কোথাও ব্যবহার হলে সেটির অংশীদার আপনিও থাকবেন

► পার্টনার /ডিজাইনার কারা?
যারা প্রফেশনাল কাজের অভিজ্ঞতা আছে /কোন ইনস্টিটিউট বা ব্যক্তিগতভাবে এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ  এবং এমএস ওয়ার্ডে এক্সপার্ট লেভেলের দক্ষতা তারাই কেবল এপ্লাই করে কাজ জমা দিতে পারবে।

► আমার সেলারি কত হবে? কিভাবে সেলারি /পেমেন্ট পাবো?
এটা পার্মানেন্ট কোন জব না, ঘরে বসেই পার্ট টাইম হিসেবে- আপনার তৈরি করার ডিজাইন সাবমিট করবেন যদি সেল হয় আপনি আজীবন 40% শতাংশ পাবেন। আপনার একাউন্টে জমা হবে। প্রতি মাসে বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিজে নিজেই তুলে নিতে পারবেন। তাছাড়াও আপনার একটি আলাদা ডিজাইন গ্যালারি হবে পাঁচটি ডিজাইন জমা দিয়েই সার্টিফিকেট এবং প্রথম ৫০ জন স্পনসর পুরস্কার পাবেন।

নতুনদের জন্য/রেজিস্ট্রেশন/ কিভাবে শুরু করবেন/

♠ Verification code কি?
সঠিক ইমেইল ইমেইল দিয়ে পূরণ করার পর আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে সাবমিট করে আপনার ইমেইল টা কন্ফার্ম করতে হবে।

♠  Store Name কি?
আপনার ব্যক্তিগত একটি প্রোফাইল লিংক হবে যা যাতে সহজেই আপনার স্টোরটি আইডেন্টিফাই হয় সেজন্য ইউনিক একটি নাম এখানে দিতে হবে।

♠  কখন ডিজাইন সাবমিট করা যাবে?
ইমেইল ভেরিফিকেশন এর পর ডিজাইন সাবমিটের অপশনটি আপনি পাবেন এবং আপনার প্রোফাইল একাউন্ট তৈরি করতে পারবেন।

♠ পাসওয়ার্ড ভুলে গেলে কি করব?
পাসওয়ার্ড ভুলে গেলে ইমেইলের মাধ্যমে (ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করলে) নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।

♠ সঠিক ইমেইল এড্রেস ফোন নাম্বার না দিলে কি হবে?
সঠিক ফোন নাম্বার ও ইমেইল নাম্বার আপডেট করা না থাকলে একাউন্ট অটো সাসপেন্ড হবে।

নতুন রা প্রথমে কি কোন categorie তে ডিজাইন সাবমিট করবে

প্রথমে আমরা CV/Resume/Biodata ক্যাটাগরিতে ডিজাইন সাবমিট করার জন্য অনুরোধ করছি। CV/Resume জন্য নিচের ক্যাটাগরি করলেই বেছে নিতে পারেনঃ
► One Page Basic CV
► General Job Apply CV
► IT Expert CV/ Other Expert
► Teacher Resume Template
► Marriage CV Boy/Girl

নিচের কথাগুলো আপনার সাহায্যের জন্যঃ
সাধারণত সাইজের Adobe Illustrator এ ডিজাইন টা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় এবং MS Word এর জন্য আপনার আলাদাভাবে ফরমেট তৈরি করতে হবে না PDF এ Save করেএটি pdf2doc ফরমেটে অনলাইনে কনভার্ট করে নিতে পারবেন।

প্রয়োজন না হলে Raster images/ ছবি খুব একটা ব্যবহার করবেন না। 3xThumbnail এবং Adobe Illustrator এর EPS ফরমেট এবং MS Word , PDF সব মিলিয়ে zip ফাইলটি যেন অবশ্যই 10 এমবির ভিতরে থাকে।

ডিজাইন ও লেখা অনলাইন থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু কখনোই হুবাহু কপি করবেন না।
মনে রাখবেন ডিজাইন সুন্দর হলে এবং কাস্টমাররা ব্যবহার করতে পারলে -সেল বাড়বে তাতে আপনার ইনকামও বাড়বে।

ইমেইল ভেরিফিকেশন এর পর কিভাবে ডিজাইন আপলোড করবেন:

কিভাবে ডিজাইন আপলোড করবেন বিস্তারিত:↓

https://www.youtube.com/watch?v=nqIhnSGyoAg

কোন প্রশ্ন থাকলে ফেসবুক পেইজের মেসেঞ্জারে দ্রুত যোগাযোগ করতে পারেন: Facebook Messenger link m.me/hollyhaq.online

🚫 সতর্কবার্তা: ডেমো সংরক্ষণ বা কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!

এই ডেমো ওয়েবসাইটটি কপিরাইট দ্বারা সংরক্ষিত। ব্রাউজার থেকে সেভ করা (Ctrl+S), প্রিন্ট/পিডিএফ (PDF) করা কিংবা ডাউনলোড করে লোকাল কম্পিউটার বা অন্য কোনো ডোমেইনে চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

আপনি শুধুমাত্র লিংক সেভ করে haq.com.bd এর সাথে থাকুন। পছন্দের ওয়েবসাইটটি অর্ডার করতে ডেমোর রেফারেন্স নাম্বার, লিংক অথবা স্ক্রিনশট ব্যবহার করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন।